1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দ্রুতই পাওয়া যাবে ভারতের পর্যটন ভিসা

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

রাজস্থানের মরুভুমি থেকে কাশ্মিরের বরফ-ঘেরা পাহাড়, কী নেই ভারতে। বেড়ানোর জন্য পর্যটকদের সবচেয়ে পছন্দের দেশের তালিকার শুরুর দিকেই রয়েছে ভারতের নাম। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ফলে দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ রয়েছে বিশ্বের অন্যতম পর্যটন-বান্ধব দেশ ভারতের ভ্রমণের জন্য পর্যটন ভিসা। তবে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায়, আবারও পর্যটন ভিসা চালুর কথা ভাবছে ভারত।
খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্যে ভারত সরকার খুব শিগগিরই পর্যটন ভিসা দেওয়া শুরু করার কথা ভাবছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, পুনরায় পর্যটন ভিসা চালুর বিষয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে পর্যটন ভিসা পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ভারত সরকার টিকা দেওয়া লোকদের পর্যটন ভিসার জন্য আবেদন করার অনুমতি দেবে। করোনার আগে সাধারণ সময়ে প্রতি বছর প্রায় এক কোটি পর্যটক বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে বেড়াতে আসতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT