1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পেট্রাপোল সীমান্তে আইসিপিতে যাত্রী টার্মিনাল ভবন চালু

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

যশোরের বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোলের সমন্বিত চেকপোস্টে (আইসিপি) একটি নতুন যাত্রী টার্মিনাল ভবন (১) চালু হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে সীমান্ত স্থাপনাগুলোর আধুনিকায়নের অংশ হিসেবে গতকাল শুক্রবার পেট্রাপোল আইসিপিতে নতুন যাত্রী টার্মিনাল ভবন উদ্বোধন করা হয়। ভবনটি যৌথভাবে উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় ও নিশীথ প্রামাণিক।
ভারতীয় হাইকমিশন জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ ছাড়া ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের সভাপতি আদিত্য মিশ্র এবং অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সভাপতি মো. আলমগীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ভারত-বাংলাদেশ সীমান্তে একটি সাধারণ দ্বিতীয় কার্গো গেটের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
ভারতীয় হাইকমিশন জানায়, দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর আইসিপি পেট্রাপোল বাংলাদেশ থেকে আসা যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। ভারতের নবম বৃহত্তম এই আন্তর্জাতিক অভিবাসন বন্দর বছরে প্রায় ২৩ লাখ যাত্রীকে সেবা প্রদান করে। ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষ সেখানে এক হাজার ৩০৫ বর্গমিটারের টার্মিনাল ভবন নির্মাণ করেছে। এতে যেকোনো সময়ে ৫৫০ জন যাত্রীকে সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভবনটি যাত্রীদের চলাচল ঝামেলামুক্ত ও সহজতর করবে এবং একই ছাদের নিচে যাত্রীদের ইমিগ্রেশন, কাস্টম এবং সুরক্ষাসুবিধা দিয়ে সজ্জিত। ভবনে ৩২টি ইমিগ্রেশন কাউন্টার, চারটি কাস্টমস কাউন্টার এবং আটটি সুরক্ষা সেবা কাউন্টারের পাশাপাশি অন্য অংশীদারদের জন্য পর্যাপ্ত কার্যালয় রয়েছে।
বাংলাদেশ ও ভারত এই বছর কূটনৈতিক অংশীদারির গুরুত্বপূর্ণ ৫০ বছর উদযাপন করছে। গতকালের অনুষ্ঠানে অতিথিরা দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ আরো সহজ করতে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার এবং প্রয়োজনীয় আধুনিক অবকাঠামো স্থাপনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT