1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কেবিন ক্রু’দের টাইট পোশাক বাতিল করছে ইউক্রেনের এয়ারলাইন্স

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

সাধারণত বিশ্বের অধিকাংশ এয়ারলাইন্সে নারী কেবিন ক্রু’দের হাইহিল জুতা, টাইট ব্লাউজ এবং পেন্সিল স্কার্টসহ আকর্ষণীয় পোশাক পরিধান করতে হয়। কিন্তু এতে করে নানান সমস্যার সম্মুখীন হন নারীরা। বিশেষ করে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে হাইহিল জুতা পরে থাকা কষ্টকর। সেটি বিবেচনা করে পোশাকে পরিবর্তন আনছে ইউক্রেনের একটি এয়ারলাইন্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অন্যতম দামি বিমান পরিষেবা স্কাইআপ এয়ারলাইন্স। তবে এটি ইউরোপের অন্যতম স্বল্প মূল্যের এয়ারলাইন্স। তারা নারী কেবিন ক্রু’দের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী মাস থেকে এটি কার্যকর হবে। ফলে এখন থেকে তাদের আর হাইহিল জুতা কিংবা টাইট ব্লাউজ এবং পেন্সিল স্কার্ট পরিধান করতে হবে না। আরামদায়ক পোশাক পরতে পারবে।
এয়ারলাইন্সটিতে কর্মরত ২৭ বছর বয়সী দারিয়া সোলোমেনায়া বলেন, আপনার পায়ে ১২ ঘণ্টা হাইহিল, কাইভ থেকে জাঞ্জিবার উড়ে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা। পরে আপনার হাটতে কষ্ট হবে। এর মধ্যে আবার চার ঘণ্টা নিরাপত্তা পরীক্ষা ও পরিষ্কার কার্যক্রম করতে হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT