নিজেদের পোশাক খুলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইতালির নিউ ন্যাশন এয়ারলাইন্সের বিমানবালারা। তাদের দাবি- সাবেক কর্মীদের বেতনভাতা পরিশোধ না করা এবং অনেককে চাকরিচুত্য করার জন্য।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শুক্রবার রাজধানী রোমের মাইকেলএঞ্জেলো ক্যাম্পিডোগ্লিওতে হাজির হন বিমানটির ৫০ জন নারী কর্মী। শুরুতে তারা সেখানে আলিতালিয়া ইউনিফর্ম পড়ে উপস্থিত হন। এরপর সবাই তাদের কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ করেন এবং বলেন ‘আমরা আলিতালিয়া’।

বিক্ষোভকারীদের মধ্যে একজন বিমানবালা সিএনএন’কে বলেন, আমাদের বেতন কর্তনের পাশপাশি পদোন্নতিও হারিয়েছি। এছাড়া আমাদেরকে আমাদের কাজ সম্পর্কে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয় না। আইটিএ এয়ারলাইন্সের প্রেসিডেন্ট কর্মীদের এ বিক্ষোভের ঘটনাকে জাতীয় লজ্জা বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, আইটিএ বিমান সংস্থা ইতালি সরকারের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।
Leave a Reply