1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

গাড়ি উৎপাদনকারী দেশে পরিণত হবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

শুধু সংযোজনকারী নয়, গাড়ি উৎপাদনকারী দেশে পরিণত হবে বাংলাদেশ। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গত রোববার ধামরাইয়ের ইফাদ অটো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রত্যাশা করেন।
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত কারখানা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, ইফাদ গ্রুপ বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি শিল্পপ্রতিষ্ঠান। বিভিন্ন মডেলের বাস-ট্রাক ও কাভার্ড ভ্যান বাজারজাত করার মাধ্যমে তারা পরিবহন খাতে বিশেষ অবদান রাখছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী দেশের গণ্ডি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশে পরিণত হবে।
ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ জানান, চলতি বছরের শুরু থেকে বিলাসবহুল এসি, নন-এসি বাসের বডি তৈরি করা হচ্ছে তাঁদের কারখানায়। তিনি জানান, বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতাদের দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, ইফাদ অটোস লিমিটেড ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ে সংযোজন কারখানা স্থাপন করেছে। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই কারখানায় প্রতিবছর ১০ হাজারের বেশি গাড়ি সংযোজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT