1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ছাত্রদের কাজ না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ না। সড়ক দুর্ঘটনায় দোষীরা শাস্তি পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি চালকদেরও বলব, গাড়ি সতর্কভাবে চালাতে হবে। শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং ধানমণ্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছাত্র-ছাত্রীদের বলব, দুর্ঘটনায় ছাত্র যে মারা গেছে- সেটা দুঃখজনক। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল। শিক্ষাব্যবস্থা চালু রাখার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করেছি। এখন সব স্কুল-কলেজ খুলে গেছে। সাবাইকে এখন পড়াশোনা করতে হবে। তাদের স্কুলে ফিরে যেতে হবে।
তিনি আরো বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা এটা ছাত্রদের কাজ না। এটা কেউ করবেন না দয়া করে। যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। লেখাপড়া করেন। যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হবে। তাদের খুঁজে বের করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সতর্ক এ ব্যাপারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT