আগামী ১১ ডিসেম্বর থেকে সব মহানগরে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্ল্যাহ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ এনায়েত উল্ল্যাহ আজ রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। যমুনা ও ডিবিসি টিভি
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না। ঢাকার মতো হাফ ভাড়া কার্যকরে চট্টগ্রামের বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। এ শর্তগুলোও প্রায় একই রকম।
Leave a Reply