1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ ‘ডিসকাউন্ট তেল’ কিনেছে ভারত

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট মূল্যে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ভারত। পশ্চিমারা রাশিয়ার ওপর কঠের নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত তেল কেনা থেকে বিরত হয়নি। খবর সিএনএনের। মে মাসে ভারতে ৩.৩৬ মিলিয়ন টন রাশিয়ার অপরিশোধিত তেল আসার কথা রয়েছে। ফিন্যান্সিয়াল মার্কেটের ডাটা প্রদানকারী প্রতিষ্ঠান রেফনিটিভি জানিয়েছে এ তথ্য। ২০২১ সালের মে মাসে রাশিয়ার কাছ থেকে ভারত যে পরিমাণ তেল কিনেছিল ২০২২ সালের মে মাসে সেই তেলের পরিমাণ ৯ গুণ বেড়েছে।
ইউক্রেনে রাশিয়া হামলা করার পর সবমিলিয়ে ভারত রাশিয়ার কাছ থেকে ৪.৮ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল কিনেছে। বর্তমানে বৈশ্বিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১১৯ ডলার। কিন্তু রাশিয়ার কাছ থেকে প্রতি ব্যারেল তেল ৯৫ ডলার কিনছে মোদি সরকার।
দামের তারতম্য হওয়ার কারণ হলো: পশ্চিমারা রাশিয়ার তেল কেনা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বছরের শেষে রাশিয়ার কাছ থেকে ৯০ ভাগ তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যেই রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সূত্র: সিএনএন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT