1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ হারালেন চার শিক্ষকসহ ৫ জন

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

নওগাঁ সদর উপজেলার বাবলাতলি নামক এলাকায় ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
এ ঘটনায় নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার বাদ মেহেন্দা গ্রামের মৃত আতোয়ার আলী মাস্টারের ছেলে দেলোয়ার হোসেন (৪৭), বিজলী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মকবুল হোসেন (৫৮), রামপুরা গ্রামের গোলাম নবীর স্ত্রী জান্নাতুল নেছা (৩৫), সুন্দরগঞ্জ গ্রামের লেলিন হোসেন এবং ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও সিএনজি চালক সেলিম হোসেন (৪৫)।
স্থানীয়রা জানান, নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নওগাঁর টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে সিএনজিটি পৌঁছালে নওগাঁ শহর থেকে ছেড়ে আসা পোলট্রির খাবারবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় যাত্রীসহ অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থল এসে উদ্ধার কাজ শুরু করি। একে একে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT