1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঈদ উপলক্ষে বিআরটিসির বিশেষ সেবা চালু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে গতকাল সোমবার থেকে ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গত ১ জুলাই থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আগামী ১২ জুলাই পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাঢ়া) থেকে নিচে উল্লিখিত রুটগুলোর (ঢাকা থেকে) অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
মতিঝিল বাস ডিপোতে ঢাকা-খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের; কল্যাণপুর বাস ডিপোতে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও ও দিনাজপুর রুটের; গাবতলী বাস ডিপোতে রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটের এবং জোয়ারসাহারা বাস ডিপোতে ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকিট পাওয়া যাবে।
মিরপুর বাস ডিপোতে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের; মোহাম্মদপুর বাস ডিপোতে ঢাকা-শরীয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের এবং যাত্রাবাড়ী বাস ডিপোতে ঢাকা-রংপুর ও শরীয়তপুর রুটের টিকিট পাওয়া যাবে।
গাজীপুর বাস ডিপোতে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের; নারায়ণগঞ্জ বাস ডিপোতে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের; কুমিল্লা বাস ডিপোতে ঢাকা-রংপুর রুটের, নরসিংদী বাস ডিপোতে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া ও রংপুর রুটের টিকিট পাওয়া যাবে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি জানায়, ঈদ স্পেশাল সার্ভিসের সেবা নিতে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে। যাত্রীদের চলাচলের সুবিধার্থে গতকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরসহ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও চন্দ্রা বাসস্ট্যান্ডে বিআরটিসির বাস সেবা দিতে অবস্থান করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT