1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শিডিউল বিপর্যয় ঠেকাতে আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ৭ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন আজ বুধবার থেকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামবে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর রেলস্টেশনে চলে যাবে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সংস্থাটি জানায়, গতকাল মঙ্গলবার থেকেই ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনের টিকিট দেওয়া বন্ধ রয়েছে। আজ বুধবার থেকে ঢাকামুখী ৭টি ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যথারীতি যাত্রাবিরতি করবে।
বুধবার (৬ জুলাই) থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। এছাড়া আগামী ৬-১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭-১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT