1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ট্রেনের টিকেট কালোবাজারি : আরএনবি’র ১২ সিপাহী বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

প্রশাসনিক স্বার্থে এবং চট্টগ্রাম রেলষ্টেশনে ট্রেনের টিকেট কালোবাজরিসহ নানা অভিযোগের পর পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১২ জন সিপাহীকে অন্যত্র বদলি করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম রেলষ্টেশনের বির্তকিত ৫ জন সিপাহীও রয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) বিকালে এই আদেশের পর আরএনবির বির্তকিত স্টাফদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক শুরু হয়েছে। বির্তকিত আরও অনেকেই সহসাই বদলি হতে পারেন বলে জানান সংশ্লিষ্টরা।
অন্যদিকে, গত রবিবার রাতে র‌্যাবের জালে আটকে পড়েছিল আরএনবির সদস্য দুই টিকেট কালোবাজারী। তারা হলেন- হাবিলদার রবিউল ইসলাম ও সিপাহী ইমরান হোসেন। তাদেরকে টিকেটসহ হাতেনাতে চট্টগ্রাম রেল ষ্টেশনে আটক করেন র‌্যাব সদস্যরা।
পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম (সদর) কমান্ড্যান্ট (অঃ দঃ) সত্যজিৎ দাশ স্বাক্ষরিত এক আদেশে প্রশাসনিক স্বার্থে বদলী ও পদায়ন করা হয়েছে।
বদলিকৃতদের মধ্যে অনেকেরই বিরুদ্ধে টিকেট কালোবাজারী, দীর্ঘদিন একই স্থানে চাকরিসহ নানা অভিযোগ রয়েছে। তাদের মধ্যে হলেন- রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী শাহাদাত হোসেন, রেজাউল করিম, আসাদুজ্জামান, শামসুল আলম, শাকিল খানকে চট্টগ্রাম থেকে লাকসাম, আখাউড়া, পাহাড়তলী ও সিজিপিওয়াইতে বদলি করা হয়েছে। তাছাড়া লাকসামের মাসুম বিল্লাহ ও কামরুল হাসানকে পাহাড়তলী ষ্টেশনে, ঢাকার জুয়েল রানা ও মজিবুর রহমানকে ভৈরববাজারে, আখাউড়ার মোহাম্মদ আলীকে আখাউড়ারর আইবিতে এবং সিজিপিওয়াইয়ের হিমেল দেওয়ান ও রানা ভট্টাচার্যকে চট্টগ্রাম আইবি ও শ্রীমঙ্গলে বদলি করা হয়েছে। ইতিমধ্যে কালোবাজারীসহ নানা অনিয়মের কারণে আরএনবির প্রধান জহিরুল ইসলামের নির্দেশে কিছু আরএনবির সদস্যকে বদলি করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT