1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৯ লাখ টাকা

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হচ্ছে বিপুল সংখ্যক যানবাহন। শুক্রবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪১ হাজার ৮১৭টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৫০ টাকা।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। কিন্তু ঈদকে কেন্দ্র করে কয়েকগুণ বেশি যানবাহন সেতু পার হয়। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ৭২টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ২ কোটি ৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৮৭৮টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা।
এর আগে, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়। ফলে টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ৪০৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। টোল আদায় করা হয়েছে দুই কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫০ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT