গত সপ্তাহজুড়ে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়। ত্রুটির কারণে হাজারো ফ্লাইট বাতিল করা হয়। এতে যাত্রীদের পাশাপাশি পাইলটদেরও সমস্যা হয়। এ পরিপ্রেক্ষিতে পাইলটদের তিন গুণ বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এয়ারলাইনস। এছাড়া ছুটির মৌসুমে যাত্রী চাহিদা ঊর্ধ্বমুখী থাকায় এ সময়ে পাইলটদের দ্বিগুণ বেতন দেয়া হবে। খবর সিএনবিসি।
এক বিবৃতিতে আমেরিকার এয়ারলাইনস জানায়, অ্যালাইড পাইলটস অ্যাসোসিয়েশনের (এপিএ) সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে পেরে আমরা উল্লসিত। আমাদের পাইলট ও যাত্রীদের কল্যাণে তাদের অংশীদারত্বকে আমরা শুভেচ্ছা জানাই।

২০১৭ সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ডিসেম্বরে প্রযুক্তিগত সমস্যার কারণে আমেরিকান এয়ারলাইনসের পাইলটরা ছুটি নেন। ঊর্ধ্বমুখী চাহিদার মধ্যেও যারা ফ্লাইট পরিষেবা দিয়েছেন, তাদেরকে ১৫০ শতাংশ বেতন দেয় আমেরিকান এয়ারলাইনস।
বর্তমানে একটি চুক্তির বিষয়ে পর্যালোচনা চলছে আমেরিকান এয়ারলাইনস ও পাইলট ইউনিয়নের মধ্যে। এর আগে ব্যাপক যাত্রী চাহিদার কারণে পাইলটরা ফ্লাইট সম্পন্ন করতে হিমশিম খান। এ পরিপ্রেক্ষিতে আন্দোলন করেন সংস্থাটির পাইলটরা। ফ্লাইটের সময়সূচির বিঘ্নের ঘটনা কেন্দ্র করে চুক্তিতে তিন গুণ বেতন দেয়ার সিদ্ধান্তে পৌঁছেছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
Leave a Reply