1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করতে চায় আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আবারো ঢাকায় দূতাবাস চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। একই সঙ্গে বাংলাদেশের সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার ব্যাপারেও আন্তরিক দেশটি। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিনের সাথে এক বৈঠকে এমনটি জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ। এ সময়ে এফবিসিসিআইকে তার দেশে ব্যবসায়িক সফরের আমন্ত্রণও জানান তিনি।
বৈঠকে এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন দেশ দুটির মধ্যে বাণিজ্য উন্নয়নের জন্য বেসরকারি খাতে সম্পর্ক জোরদারের সুপারিশ করেন। এ সময়ে এফবিসিসিআই ও আর্জেন্টিনার শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে আর্জেন্টাইন উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বানও জানায় সভাপতি।
বৈঠকে লাতিন আমেরিকার চারটি দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের বাণিজ্য ব্লক মারাকোসারের সঙ্গে বাংলাদেশের মুক্তবাণিজ্য চুক্তির প্রক্রিয়াকে বেগবান করার ব্যাপারে আর্জেন্টিনার সহায়তা কামনা করেন এফবিসিসিআই এর সভাপতি। তিনি বলেন, মারাকোসারভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক ও তৈরি পোশাক আমদানি করতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত হুগো গ্যাবি বলেন, মুক্তবাণিজ্য চুক্তিতে অনেক বেশি সময় লাগে। তাই তিনি মারাকোসারের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের পরামর্শ দেন।
আর্জেন্টিনার ভারত দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের প্রধান ফ্রাঙ্কো অগাস্নিটন সেনিলিয়ানি মেলচিওর বলেন, এশিয়া থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে টেক্সটাইল পণ্য আমদানি করে। বাংলাদেশও বস্ত্র ও প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য লাতিন আমেরিকার এ দেশটিকে সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করতে পারে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমাদ চৌধুরী, মহাপরিচালক (আমেরিকাস) নায়েম উদ্দিন আহমেদ, সহকারী সচিব (আমেরিকাস) তারিক মাহমুদ পাশা, এফবিসিসিআই এর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, সহ-সভাপতি মো. আমিন হেলালী, পরিচালক আবুল কাশেম খান ও আমজাদ হোসাইন। তারা দেশ দুটির মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার আহ্বানও জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT