1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি
দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটেছে এবার

এ বছর ঈদুল আজহায় ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি (জেকেএস)।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক প্রেস ব্রিফিংয়ে জেকেএসের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটেছে এবার।” তিনি আরও বলেন, অতীতের মতো এবারও সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।
জেকেএসের অভিযোগ, যানজটের কারণে হোটেলগুলো যাত্রীদের সুবিধা নিয়েছে। এতে অনেককে অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির মতে, দুর্ঘটনার প্রধান কারণ অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ম না মানা।
এতে আরো বলা হয়, সড়কে দুর্ঘটনার আরেকটি কারণ ভুল সাইডে গাড়ি চালানো। জেকেএস দুর্ঘটনা এড়াতে ধীরগতির এবং দ্রুতগামী যানবাহনের জন্য পৃথক লেন বাস্তবায়নের সুপারিশ করেছে এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT