1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

প্রচণ্ড গরমে গলছে রানওয়ে, রেললাইনে ফাটল; ব্রিটেনে জরুরি অবস্থা জারি

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

তীব্র তাপপ্রবাহ ও দাবানলে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। প্রচণ্ড গরমের কারণে ব্রিটেনে গলে যাচ্ছে বিমানবন্দরের রানওয়ে, ফাটল দেখা দিচ্ছে রেললাইনেও।
জানা গেছে, সোমবার দেশটির বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়ে ফেলেছে। এতে রানওয়ে গলে যাওয়ার পাশাপাশি, মাটির নীচের টিউব রেলে ফাটল দেখা দিয়েছে।
ফলে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ব্রিটিশ প্রশাসন জানিয়েছে, বয়স্করা বাড়ির ভিতরে থাকুন। আর যারা নিতান্ত প্রয়োজনে রাস্তায় বের হবেন, সঙ্গে পানির বোতল রাখতে ভুলবেন না। এর আগে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২০১৯ সালের ২৫ জুলাই, কেমব্রিজে। ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াসের সেই রেকর্ড যে এবার ভেঙে যাবে, কয়েক দিন ধরেই এমন আশঙ্কা করছিল দেশটির আবহাওয়া দফতর। তাদের সেই আশঙ্কা সত্য পরিণত করে লন্ডনের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে।
দেশটির আবহাওয়া দফতর আগামী দু’দিনের জন্য লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড থেকে ইয়র্ক ও ম্যাঞ্চেস্টার পর্যন্ত ‘রেড অ্যালার্ট’ জারি করে জানিয়েছে, রাতেও তাপমাত্রা তেমন কমার সম্ভাবনা নেই। ট্রেন বা মেট্রো ব্যবহার না করে অন্য পরিবহণ সেবা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT