1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চেন্নাইয়ের কারখানায় শেষ গাড়ি উৎপাদন করেছে ফোর্ড

ট্রান্সপোর্ট টেকনোলজি রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

ভারতের চেন্নাইয়ের কারখানায় সর্বশেষ গাড়ি উৎপাদন করেছে ফোর্ড। পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি চলতি মাসেই তামিলনাড়ু ও গুজরাটের কারখানা দুটি বন্ধ করে দিচ্ছে।
দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর মারাইমালাই নগরের এ কারখানা ২৫ বছরেরও বেশি সময় ধরে চালু ছিল। এর পরে গত বছর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ফোর্ড ইন্ডিয়া গুজরাটের সানন্দ ও তামিলনাড়ুর মারাইমালাই নগরের কারখানা কার্যক্রম বন্ধ করে দেয়ায় সিদ্ধান্ত নেয়।
সানন্দের কারখানাটি অধিগ্রহণ করতে টাটা মোটরস ফোর্ড ও গুজরাট সরকারের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। তবে চেন্নাইয়ের কারখানাটি বিক্রি নিয়ে এখনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদা রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ইকোস্পোর্ট গাড়ির ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। এটি সংস্থাটির জনপ্রিয় মডেলগুলোরও একটি। ছবিতে ফুল দিয়ে সজ্জিত গাড়িটির পাশে কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িটি চেন্নাইয়ের কারখানার সর্বশেষ উৎপাদিত গাড়ি। চলতি মাসের শেষ পর্যন্ত ফোর্ড বিক্রয়োত্তর যন্ত্রাংশ উৎপাদন চালিয়ে যাবে।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, হ্যাঁ এটিই কারখানাটিতে সংযোজন করা সর্বশেষ গাড়ি। তবে চেন্নাইয়ের কারখানাটিতে বিক্রয়োত্তর, যন্ত্রাংশ ও উপসংযোজন সম্পর্কিত বাকি কাজগুলো অব্যাহত রয়েছে।
২০২১ সালে গুজরাট ও তামিলনাড়ুর কারখানা বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিক্ষোভ করে আসছে শ্রমিক ইউনিয়ন। চলতি বছরের মে মাসে আরো ভালো প্যাকেজের দাবিতে কর্মচারীরা পুনরায় বিক্ষোভ শুরু করেন। বিষয়টি নিয়ে মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানটি কর্মীদের সঙ্গে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT