চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের দাম প্রায় ১ কোটি টাকা। আজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে শারজাহ থেকে আসা একটি এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটককৃত যাত্রীর নাম মুহাম্মদ মিজান উদ্দিন।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা শারজাহ থেকে একটি ফ্লাইটে আসা যাত্রী মো. মিজান উদ্দীনের গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখেন। মিজান ফোনে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় চেষ্টা করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার হাতে থাকা ছোট একটি ব্যাগ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
Leave a Reply