1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পদ্মা সেতু ভ্রমণের সুযোগ, সপ্তাহে দুই দিন যাবে পর্যটক বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

পদ্মা সেতু ভ্রমণে চালু করা হলো বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটক বাস। গতকাল শুক্রবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ঢাকার আগারগাঁও পর্যটন করপোরেশনের কার্যালয়ে এই ভ্রমণ বাসের উদ্বোধন করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভ্রমণ ও রেন্ট এ কারের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম জানান, উদ্বোধনের পরই বিকেল ৪টায় দুটি ২৯ আসনের কোস্টার ও একটি মাইক্রোবাস পর্যটকদের নিয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে রওনা দেয়।
এ সময় পর্যটকরা দিনের আলোয় পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙায় যায়। সেখানে উড়ন্ত সড়ক দেখার পর একটি রেস্টুরেন্টে বিকেলের নাশতা খায়। সন্ধ্যায় আবার পর্যটকদের নিয়ে গাড়িগুলো ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় পর্যটকরা রাতের পদ্মা সেতু দেখে বেশ আনন্দ উপভোগ করে।
তিনি আরো জানান, ৯৯৯ টাকায় পর্যটকরা পদ্মা সেতু দেখার সুযোগ পাচ্ছে। আজ শনিবার আরো দুটি বাস যাবে। এ ছাড়া আগামী শুক্রবার ও শনিবার দুটি করে বাস যাবে পর্যটকদের নিয়ে। ঘোষণার কয়েক ঘণ্টার মথ্যেই এসব বাসের আসন বুক হয়ে যায়। বেশ সাড়া পাওয়া যাচ্ছে পর্যটকদের কাছ থেকে।
নজরুল ইসলাম বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু দেখতে মানুষের মাঝে যে কত আগ্রহ তা এই বুকিং থেকেই বোঝা যায়। আমাদের এ ভ্রমণসেবা অব্যাহত থাকবে। যত দিন পর্যটকদের কাছে পদ্মা সেতু ভ্রমণের আগ্রহ থাকবে, তত দিন আমরা এ ভ্রমণসেবা চালু রাখব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT