ভারতের সবচেয়ে নবতম এয়ারলাইন্স হল আকাসা এয়ারলাইন্স। আর এবার তার পরিষেবা শুরু হতে চলেছে। ২৮ টি সাপ্তাহিক বিমানের শিডিউল নিয়ে শুরু হচ্ছে আকাসা এয়ার-এর যাত্রা। ব্যবসায়ী রাকেশ ঝুনঝুনওয়ালার প্রোমোট করা এই এয়ার লাইন এবার উড্ডয়নের অপেক্ষায়।

আপাতত মুম্বাই-আহমেদাবাদ, বেঙ্গালুরু-কোচি রুটে চলবে এই এয়ারলাইন্সের বিমানগুলো। ৭ অগাস্ট থেকে মুম্বাইয়ের পরিষেবা শুরু হবে। তার ৬ দিন পর থেকে শুরু হবে বেঙ্গালুরুর পরিষেবা। নতুন দুটি বোয়িং ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফ্ট দিয়ে শুরু হচ্ছে এই এয়ারলাইন্সের যাত্রা।
আকাসাই ভারতের প্রথম এয়ারলাইন্স যারা ক্রিউ সদস্যদের জন্য আলাদা করে কাস্টম ট্রাউজার ও জ্যাকেট নিয়ে আসছে। রিসাইকেল করা পলিয়েস্টার ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়েছে এই ইউনিফর্ম।
Leave a Reply