1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মিলল ১০টি স্বর্ণের বার

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্যে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।
এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।
তিনি জানান, বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এতে সতর্ক অবস্থান নেয় কাস্টমস। কিন্তু ফ্লাইট আসার পর স্বর্ণ মিলছিল না।
যাত্রীরা বের হয়ে গেলেও স্বর্ণ না মেলায় সন্দেহ জাগে কর্মকর্তাদের মনে। পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায় বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT