1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঢাকা-কলকাতা রুটে দিনে ইউএস-বাংলার দুটি ফ্লাইট

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

ইউএস-বাংলা এয়ারলাইনস আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা থেকে কলকাতা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ২০১৭ সাল থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছিল এয়ারলাইনসটি।
বাংলাদেশ থেকে অসংখ্য ট্যুরিস্ট, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ চিকিৎসাসেবা নেওয়ার জন্য প্রতিদিন শত শত যাত্রী কলকাতায় যাচ্ছে। অনেক যাত্রী কলকাতা হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে গমন করে থাকে। দিন দিন যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইনস ২৮ জুলাই থেকে সকাল-বিকাল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে সকাল ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় আর স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে কলকাতায় অবতরণ করে। ফের কলকাতা থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় দুপুর ১২টা ৪০ মিনিটে অবতরণ করে। ২৮ জুলাই থেকে প্রতিদিন বিকেল ৫টায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং কলকাতায় স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে পৌঁছাবে আবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পৌঁছাবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস ১৮৯ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ ও সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT