1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

গাড়ি কিনতে পারবে না কোনো ব্যাংক : আগামী বছরের জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

আগামী বছরের জুন মাস পর্যন্ত কোনো ধরনের গাড়ি কিনতে পারবে না দেশের ব্যাংকগুলো। সেই সঙ্গে অ্যাপায়ন, ভ্রমণ, আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম কেনার খরচও অর্ধেক করতে হবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সরকারের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে ব্যাংকের বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। ব্যাংকের খরচ কমাতে পর পর দুই দিন দুই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গতকালের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকার চলতি ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে ব্যাংকের কিছু পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ছয় মাস (জুলাই থেকে ডিসেম্বর) ও আগামী বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি থেকে জুন) ব্যাংকের নতুন ও প্রতিস্থাপক হিসেবে সব ধরনের গাড়ি কেনা বন্ধ থাকবে।
এ ছাড়া জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাব ও অন্যান্য মনিহারি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক বলেছে, গাড়ি কেনা বন্ধ এবং অ্যাপায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবসহ মনিহারি পণ্য কেনাকাটায় খরচ অর্ধেক কমানোর ফলে যে অর্থ সাশ্রয় হবে, তা অন্য কোনো খাতে খরচ করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক আরো জানায়, নির্দেশনা অনুযায়ী, খরচ কমানোসংক্রান্ত তথ্য ও দলিলপত্র ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ব্যাংক পরিদর্শনে গিয়ে এসংক্রান্ত তথ্য ও দলিলপত্র দেখতে চাইলে তা সরবরাহ করতে হবে।
ব্যাংকগুলো গাড়ি কেনা ও বিভিন্ন সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে কী পরিমাণ অর্থ খরচ করেছে, তা বার্ষিক আর্থিক প্রতিবেদনেও প্রকাশ করতে হবে। সে ক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT