1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

তুর্কি বিমানের খাবারে পাওয়া গেল সাপের কাটা মাথা!

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

ফ্লাইটে বরাদ্দকৃত ক্রুদের খাবারের মধ্যেই এক কর্মী সাপের কাটা মাথা খুঁজে পান। ততক্ষণে অর্ধেকেরও বেশি খাওয়া শেষ তার।
মধ্য আকাশে ভাসমান বিমানে যদি হঠাৎ সাপ চোখে পড়ে তখন ঠিক কেমন অনুভূতি হয় বলুন তো! সিনেমা নয়, তুরস্কের একটি বিমানের ফ্লাইটে এবার সত্যিই সাপ পেয়েছেন বিমানের এক ক্রু। তাও আবার খাবারে!
সানএক্সপ্রেস নামক সংস্থার বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। ফ্লাইটে বরাদ্দকৃত খাবারের মধ্যেই কর্মীটি সাপের কাটা মাথা খুঁজে পান। ততক্ষণে অর্ধেকেরও বেশি খাওয়া শেষ তার।
নিজেই পরে সে ভিডিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভিয়েশন ব্লগ ‘ওয়ান মিল এট আ টাইম’ থেকে পাওয়া গেছে এ খবর।
এদিকে ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট বিমানসংস্থাটি। ঘটনাটিকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তারা জানিয়েছে, ৩০ বছর ধরে কর্মী ও যাত্রীদের সর্বোচ্চ মানের বিমান পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। যে সংস্থা তাদের বিমানে খাদ্য সরবরাহ করে তাদের সঙ্গে সব চুক্তি তারা বাতিল করছে।
অন্যদিকে বিমানে খাবার সরবরাহকারী ক্যাটারিং কোম্পানি, সানকাক ইনফ্লাইট সার্ভিসেস দাবি করেছে তাদের সব খাবার ২৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করা হয়। সাপের মাথা তাদের রান্নাঘর থেকে এসেছে, এমন অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT