সানএক্সপ্রেস নামক সংস্থার বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। ফ্লাইটে বরাদ্দকৃত খাবারের মধ্যেই কর্মীটি সাপের কাটা মাথা খুঁজে পান। ততক্ষণে অর্ধেকেরও বেশি খাওয়া শেষ তার।
অন্যদিকে বিমানে খাবার সরবরাহকারী ক্যাটারিং কোম্পানি, সানকাক ইনফ্লাইট সার্ভিসেস দাবি করেছে তাদের সব খাবার ২৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করা হয়। সাপের মাথা তাদের রান্নাঘর থেকে এসেছে, এমন অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে তারা।
Leave a Reply