1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমানের কাছে সিভিল অ্যাভিয়েশন পাবে প্রায় ৪ হাজার কোটি টাকা

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বকেয়া অর্থের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বেসরকারি বিভিন্ন এয়ারলাইনসের কাছে ৪ হাজার কোটি টাকার বেশি বকেয়া পড়ে আছে। বিমান এবং অন্য সংস্হাগুলোর কাছে চিঠি দিয়ে বার বার তাগাদা দিলেও কোনো সাড়া মিলছে না। বছরের পর বছর ধরে কেবল বিমানের কাছেই বেবিচকের বকেয়া আটকে আছে ৩ হাজার ৯২ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৪৫২ টাকা।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বিমানের কাছে বেবিচকের বর্তমান পাওনার মধ্যে মূল বিল ৯৮৬ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৮৭৮ টাকা। ভ্যাট ও আয়কর ২৭১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ২৯৯ টাকা। এর বাইরে বকেয়ার ওপর অতিরিক্ত চার্জ (সারচার্জ) ৩ হাজার ১৯২ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। বেবিচকের অধীনে বর্তমানে তিনটি আন্তর্জাতিকসহ মোট আটটি বিমানবন্দর রয়েছে। তাদের আদায় করা অ্যারোনটিক্যাল চার্জগুলোর মধ্যে রয়েছে—বিমানের ল্যান্ডিং চার্জ, রুট নেভিগেশন সার্ভিস চার্জ, বোর্ডিং ব্রিজ ব্যবহার চার্জ ও এমবারকেশন। নন-অ্যারোনটিক্যাল চার্জগুলো হলো—গ্রাউন্ড হ্যান্ডলিং, চেক-ইন কাউন্টার ভাড়া, কার পার্কিং ও এভিয়েশন ক্যাটারিং সার্ভিস। পুরোনো বকেয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) শরণাপন্ন হলেও এখনো সুফল মেলেনি।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বকেয়া কেন আদায় হচ্ছে না, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল দুদক। ২০২০ সালের ১৪ অক্টোবর প্রথম দফায় চিঠি দেওয়া হলেও কোনো প্রতিক্রিয়া বা জবাব দেয়নি মন্ত্রণালয়। প্রায় ১৯ মাস অপেক্ষার পর দ্বিতীয় দফায় চিঠি দেয় দুদক। কিন্তু কোনো ফল হয়নি। চিঠিতে বলা হয়, পুঞ্জীভূত বকেয়ার কারণ, বকেয়া আদায়ের জন্য গৃহীত ব্যবস্হার বিবরণ দুর্নীতি দমন কমিশনকে অবহিত করার জন্য সূত্রস্হ স্মারকমূলে অনুরোধ করা হয়েছিল। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। ঐ বকেয়া আদায়ের জন্য কী কী ব্যবস্হা গ্রহণ করা হয়েছে তা জানানোর জন্য কমিশন কর্তৃক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় সাত কার্যদিবসের মধ্যে বকেয়া আদায়ের জন্য কী কী ব্যবস্হা নেওয়া হয়েছে তার জবাব পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করা হলো।’ সেই সাত কর্মদিবস বহু আগে পার হলেও সাড়া মেলেনি। চিঠির বিষয়ে জানতে চাইলে দুদক সচিব মো.মাহবুব হোসেন বলেন, যে কোনো অভিযোগের বিষয়ে দুদক বিধি অনুযায়ী ব্যবস্হা নিয়ে থাকে। সে অনুযায়ী ব্যবস্হা নেবে দুদক।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বেবিচকের পাওনা পরিশোধ না করেই চলতি বছর সর্বোচ্চ লাভ দেখিয়েছে। বিমান বলছে, এই সব বকেয়া অনেক পুরোনো। গত দুই বছরে তারা বেবিচকের কোনো ধরনের চার্জ বকেয়া রাখেনি। পরিশোধ করেছে জেট ফুয়েলের (পদ্মা অয়েল) সব খরচ। তবে, এর আগের বকেয়া পরিশোধের পরিকল্পনা নেই তাদের। অন্যদিকে বেবিচক বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল মিলে ৩ হাজার ৯২ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু পাওনা পরিশোধ না করেই চলতি বছর সর্বোচ্চ লাভ দেখিয়েছে। বিপুল অঙ্কের এই দেনা পরিশোধের চিন্তা ছাড়াই টানা দ্বিতীয় বছরের মতো লাভ দেখিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৮ কোটি ৪০ লাখ টাকা নিট লাভ দেখায়। ২০২১-২২ অর্থবছরের আট মাসে (ফেব্র‚য়ারি-ডিসেম্বর পর্যন্ত) প্রতিষ্ঠানটি লাভ দেখায় ৩২৮ কোটি টাকা। সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩২৪ কোটি টাকা মুনাফা করে। গত ১২ বছরের হিসাব করলে এটাই বিমানের সর্বোচ্চ মুনাফা। তবে, বেবিচকের দেনার বিষয়ে তথ্য নেই তাদের কাছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT