এক্সন মবিল এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডারেন উডস বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় ব্যাপক লাভবান হয়েছে এক্সন মবিল। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় জ্বালানির দাম। তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে ওঠে। এতে ব্যাপক লাভবান হয় এক্সন মবিল ও শেভরনের মতো বড় বড় তেল কম্পানি। শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে এক্সন মবিলের মুনাফা দাঁড়ায় ১৭.৯ বিলিয়ন ডলার। এ বিষয়ে এক্সন মবিলের সিইও ডারেন উডস বলেন, ‘গত কয়েক বছর আমরা যে বিনিয়োগ করেছি এবং করোনা মহামারিতে লড়াই করে টিকে থেকেছি কম্পানির এই মুনাফা তারই প্রতিফলন।’
Leave a Reply