1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

পাকিস্তানে ত্রাণ দিতে গিয়ে ছয় সেনা কর্মকর্তাসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে একজন জেনারেল ছিলেন। সোমবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে সেনাবাহিনী কর্তৃক বন্যার ত্রাণ অপারেশনের তদারকি করছিলেন এ কর্মকর্তারা।
জানা গেছে, আবহাওয়া খারাপ ছিল। সেনা অফিসারদের নিয়ে যাওয়া হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ছিন্ন হয়ে যায়।
সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বালুচিস্তানের লাসবেলা এলাকায় সেনারা যে বন্যাত্রাণে নেমেছেন, তা দেখার জন্য অফিসাররা হেলিকপ্টারে সেখানে গিয়েছিলেন। কিন্তু হেলিকপ্টারের কী হয়েছে, তা বিবৃতিতে জানানো হয়নি।
সংবাদ সংস্থা রয়টার্সকে গোয়েন্দা সূত্র জানিয়েছে, কোর কমান্ডার সরফরাজ আলি, পাকিস্তান কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার আমজাদ হানিফ ও দুজন গোয়েন্দা অফিসার হেলিকপ্টারে ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার ও ত্রাণের কাজ শুরু হওয়ার পর হেলিকপ্টারটি আর দেখা যায়নি।
খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে তা আবার শুরু হয়।
পাকিস্তানে ভয়ঙ্কর বৃষ্টির পর প্রবল বন্যা হয়েছে। সেনাকে উদ্ধার ও ত্রাণের কাজে লাগানো হয়েছে। বালুচিস্তানে প্রচুর মানুষ মারা গেছেন এবং অনেক ঘরবাড়ি ভেসে গেছে। সূত্র: ডয়েচে ভেলে, এপি, এএফপি, রয়টার্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT