1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শাহজালালে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে গেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল বেশকিছু সময়। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছিল না।
বিমানটিতে ২২৭ জন যাত্রী ছিলেন। তবে এসব যাত্রী বা বিমানের ক্রুদের কেউ এতে হতাহত হননি। রানওয়ে থেকে বিমান ছিটকে যাওয়ার ঘটনায় বিমানবন্দরে অচলাবস্থা দেখা দেয়। ৪৫ মিনিট কোনো ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪৫-৫০ মিনিট ধরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এয়ারক্র্যাফটি সরানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। যেসব ফ্লাইটের ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলে অবতরণের অনুমতি দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT