1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে একটি বিদেশি গাড়ির জাহাজ। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া স্টার বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, জাহাজটিতে এক হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি এসেছে। জাপান থেকে আমদানি করা গাড়ি নিয়ে জাহাজটি সরাসরি এ বন্দরে ভিড়েছে। এর আগে জাপান থেকে আমদানীকৃত গাড়ি চট্টগ্রাম বন্দরে কিছু খালাস করে মোংলা বন্দরে আসত। সে সময়ের জাহাজগুলোতে ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি আমদানি হয়েছে। কিন্তু পদ্মা সেতুর কারণে খরচ কম ও দূরত্ব কমায় আমদানিকারকরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করছেন।
গাড়িবাহী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাপান থেকে এক হাজার ২৮০টি গাড়ি নিয়ে এই জাহাজটি সরাসরি মোংলা বন্দরে এসেছে। এর আগে চট্টগ্রাম বন্দরে গাড়ি নামিয়ে মোংলায় বাকি গাড়ি নিয়ে আসত জাহাজগুলো। কিন্তু পদ্মা সেতুর পরে এই প্রথমবার এত বেশি গাড়ি নিয়ে বন্দরে আগমন করেছে এই বিদেশি জাহাজটি। গতকালই ওই জাহাজ থেকে সব গাড়ি খালাস করা হয়েছে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে দূরত্ব কমে যাওয়ায় আমদানি-রপ্তানিকারকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে। এ ছাড়া সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ি নিয়ে সরাসরি জাহাজ আসছে এ বন্দরে। এখানে গাড়ি খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রুত ঢাকায় পৌঁছে যাবে আমদানি হওয়া গাড়িগুলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT