1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ভারতের টাটা মোটরস কিনে নিচ্ছে ফোর্ডের কারখানা

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ভারতের টাটা মোটরস গাড়ি প্রস্তুতকারী কম্পানি ফোর্ডের একটি কারখানা কিনে নিচ্ছে। গত সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা বিবিসি জানায়, নিজেদের গাড়ির উৎপাদন বাড়াতেই টাটা মোটরস ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ফোর্ড কম্পানির এই কারখানাটি ৯১.৫ মিলিয়ন ডলারে (৭২৬ কোটি রুপি) কিনে নিচ্ছে।
ফোর্ডের কাছ থেকে কারখানাটি কিনে নেওয়ার পর তাতে নিজেদের নতুন প্রকল্প বৈদ্যুতিক গাড়ি নির্মাণের কাজ শুরু করবে টাটা মোটরস। দুই কম্পানির মধ্যে এ বিষয়ক চুক্তি অনুযায়ী, ভারতে ফোর্ডের কারখানাটির জমি, যন্ত্রপাতি ও যোগ্য কর্মীদের অধিগ্রহণ করবে টাটা।
গত ২০ বছরের বেশি সময় ধরে ফোর্ড ভারতে মুনাফা না করতে পারায় উৎপাদন বন্ধ রেখেছে। এর মধ্যে গত ১০ বছরে ভারতে ফোর্ড প্রায় ২০০ কোটি ডলার লোকসান করেছে। গত সেপ্টেম্বরে এক বিবৃতিতে ফোর্ড কম্পানি জানিয়েছিল, তারা ভারতে গাড়ি উৎপাদন বন্ধ করতে যাচ্ছে। তাদের এই সিদ্ধান্তে চার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে বলেও জানানো হয়েছিল।
টাটা মোটরসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এই চুক্তি সময়োপযোগী। এখানে সব পক্ষই লাভবান হবে।’ ভারতে বিদেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে। মার্কিন প্রতিষ্ঠান জেনারেল মোটরস, জার্মানির ভক্সওয়াগনের ম্যান ট্রাকস ও বিশ্ববিখ্যাত মোটরসাইকেল নির্মাতা হার্লি ডেভিডসন সম্প্রতি ভারতে উৎপাদন বন্ধ করেছে। চাহিদা না থাকায় চলতি বছরের শুরুতে জাপানের অন্যতম শীর্ষ অটোমোবাইল প্রতিষ্ঠান নিশান তাদের ‘দাতসুন’ ব্র্যান্ডের গাড়ি ভারতের বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT