1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

২০২৪ সালে ভারতীয়দের বিদেশ ভ্রমণ দ্বিগুণ বাড়বে

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ভারতীয়দের বিদেশ ভ্রমণের পরিমাণ বাড়ছে। দেশটি থেকে বহির্মুখী এ পর্যটন খাতের বাজার বেশ বড় হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে, বিদেশ ভ্রমণ নীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনা গেলে ২০২৪ সালের মধ্যে এ খাত থেকে আয়ের পরিমাণ ৪ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এ সময়ে ভারতীয়দের বিদেশ ভ্রমণের পরিমাণ দ্বিগুণ বাড়ার আশা করা হচ্ছে।
‘আউটবাউন্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম-অ্যান অপরচুনিটি আনট্যাপড’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, ব্যবসার ক্ষেত্র সহজ করার জন্য এবং ভারতীয় প্রতিষ্ঠানগুলোর উন্নতির জন্য সরকার কিছু পদক্ষেপ নিতে পারে। যেমন জনপ্রিয় ও উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা, ভারতীয় জলসীমায় বিদেশী প্রমোদতরীগুলোকে চলাচলের অনুমতি দেয়া ইত্যাদি।
ব্যবসায়িক পরামর্শদাতা সংস্থা নানগিয়া এন্ডারসন এলএলপির উপদেষ্টা সুরাজ নানগিয়া বলেন, সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যে ভারত থেকে বহির্মুখী পর্যটন খাতের আয় ৪ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। শিগগিরই আমরা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে যাচ্ছি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভারত থেকে বিদেশগামী মানুষের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বাড়ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ভারতীয় বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাওয়ার অনুমতিসহ বিদেশী প্রমোদতরীগুলোকে দেশটির জলসীমায় চলাচলের অনুমতি দেয়া হলে সরকার লাভবান হবে। এর মাধ্যমে ভারতে যেমন নতুন পর্যটকের সংখ্যা বাড়বে, তেমনি ভারতীয়রাও ওইসব জাহাজে বিভিন্ন দেশ ঘুরতে যেতে পারবেন। এতে ভারতের বন্দরগুলোর রাজস্ব আয়ও বাড়বে।
ভারতে তরুণ ও নব্য মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে। যারা বিভিন্ন কাজে বা স্রেফ বেড়াতে দেশের বাইরে যাচ্ছেন। কেবল ইউরোপেই সারা বিশ্ব থেকে যে পরিমাণ পর্যটক ভ্রমণে যান তার মধ্যে ২০ শতাংশ ভারতীয়। ভারতীয় পর্যটকদের একটি বড় অংশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ঘুরতে যান। বাকিরা ঘুরে বেড়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT