1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আবারও পাখির আঘাতে বিমান ক্ষতিগ্রস্ত সিলেটের ওসমানী বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণের সময় পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। রোববার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্রিমলাইনার উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ৮৫ জন যাত্রী নিয়ে পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন বলে জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম আরও জানান, ঢাকা থেকে আসার পর ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, এ কারণে ওই রুটের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়। ঢাকা থেকে বিজি ২০৭ যোগে বিমানের কয়েকজন প্রকৌশলী সিলেট এসেছেন। তারা ড্রিমলাইনারটি মেরামত করছেন।
এদিকে, সিলেট থেকে লন্ডনের উদ্দেশে আরেকটি ফ্লাইট (বিজি-২০৭) দুপুর ১টা ২০ মিনিটে ছেড়ে গেছে। ওই ফ্লাইটের যাত্রীসংখ্যা ২২২। ওই ফ্লাইটটিও নির্ধারিত সময়ের ৩৫ মিনিট পর ছেড়ে যায় বলে জানিয়েছে বিমান সূত্র।এর আগে গত ৭ মার্চ সিলেট বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ধাক্কা দিলে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT