1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মালয়েশিয়া এয়ারলাইনসের বহরে আরো ২০ এয়ারবাস

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

অস্থায়ী চুক্তির মাধ্যমে ২০টি এ৩৩০এনইও এয়ারবাস অধিগ্রহণ করতে যাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইনস। নতুন উড়োজাহাজগুলো মালয়েশিয়া এয়ারলাইনসের ওয়াইডবডি জেট এ৩৩০-এর বদলে ব্যবহার করা হবে। খবর রয়টার্স।
মালয়েশিয়া এয়ারলাইনস এখন এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনবে, পরে অ্যাভোলনের সঙ্গে বিক্রি ও লিজব্যাক চুক্তি সম্পন্ন করবে। বাকি ১০টি সরাসরি অ্যাভলন থেকে লিজ নেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসব উড়োজাহাজের মধ্যে রোলস রয়েসের ইঞ্জিনও থাকবে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক থেকে ২০২৮ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে। ওয়াইডবডি জেটগুলোর দীর্ঘ মন্দার পর চাহিদা বৃদ্ধি পাওয়ার পরিস্থিতির মধ্যে দ্রুতগামী যানটির উন্নয়নে নজর রাখা হচ্ছে। পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগর পর্যন্ত বেশকিছু এয়ারলাইনসের ওয়াইডবডি যানের বহর পুনরায় নবায়ন করছে, কেননা মহামারী কাল কাটিয়ে ওয়াইডবডি জেটের চাহিদা আবার বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT