1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সুপ্রভাত বাসের মালিক ও চালককে কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

রাজধানীর রামপুরা এলাকায় সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত পিন্টু শেখের স্ত্রী, ছেলে, মেয়ে ও অন্যান্য ওয়ারিশদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার ক্লেইমস ট্রাইব্যুনাল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়েছে, সুপ্রভাত বাসের মালিক মোহাম্মদ নুরুল ইসলাম ও বাসচালক সোহাগ মিয়াকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে।

৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে নিহত পিন্টু শেখের স্ত্রী-কন্যাসহ তার ওয়ারিশগণ আদালতের মাধ্যমে টাকা আদায় করার সব অধিকারী হবেন। এ ছাড়া নিহত পিন্টু শেখের স্ত্রী মৌসুমি আক্তার, কন্যা মানহা আক্তার মাইসাসহ ইসলামি শরিয়াহ আইনে যারা বৈধ ওয়ারিশ, তারা আইন অনুসারে হারাহারিভাবে ওই টাকা বাসমালিক ও চালকের কাছ থেকে পাওয়ার অধিকারী। এ বিষয়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) বিমল সমাদ্দার সাংবাদিকদের জানান, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী আদালত এ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ অধ্যাদেশ অনুযায়ী নিম্ন আদালতে ক্ষতিপূরণ দেওয়ার রায় দেশে এটিই প্রথম।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরা ডিআইটি রোডের মালিবাগ চৌধুরীপাড়া সিএনজি পাম্পের কাছে উত্তরা ব্যাংকের সামনে পৌঁছালে সুপ্রভাত বাসটি সাইকেল আরোহী পিন্টু শেখকে পেছন দিক থেকে চাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় রমনা থানায় দুর্ঘটনাজনিত হত্যা মামলা করা হয়।
অন্যদিকে, পিন্টু শেখের বোন নীলিমা বেগম ও তার ওয়ারিশগণ ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেইমস ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ১২৮ ধারার সঙ্গে ১২৭ ধারা অনুযায়ী এ মামলা দায়ের করে ২ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ২৫৬ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT