1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

যানবাহন চালকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মজুরি বোর্ড গঠন করে প্রাইভেটকার-মাইক্রোসহ সব হালকা যানবাহন চালকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
তাদের অন্য দাবিগুলো হলো— নিয়োগপত্র-পরিচয়পত্রসহ শ্রম আইন স্বীকৃত অধিকারগুলো প্রাইভেটকার চালকদের জন্য নিশ্চিত করা, ড্রাইভিং লাইসেন্সের ভিত্তিতে হালকা যানবাহন চালকদের রেশনসহ কল্যাণ সুবিধা নিশ্চিত করা এবং প্রাইভেটকার-হালকা যানবাহন চালকদের আইনানুগ পাওনা আদায়সহ পরিবহন শ্রমিকদের জন্য শ্রম আইন বাস্তবায়নে শ্রম দপ্তরের কার্যকর ভূমিকা পালন।
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ঢাকা শহরে পাঁচ লক্ষাধিক হালকা যানবাহন চালক তাদের রক্ত পানি করে, ঘাম ঝরিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজধানীতে অবস্থান করেও এই শ্রমজীবী মানুষরা দৈনিক নির্দিষ্ট কর্মঘণ্টা, সাপ্তাহিক-বাৎসরিক-অর্জিত ছুটি, চাকরির নিরাপত্তা কিংবা ক্ষতিপূরণসহ শ্রম আইন স্বীকৃত সব শ্রম অধিকার থেকে বঞ্চিত। ধনাঢ্য মালিকের অন্যায় থেকে দরিদ্র প্রাইভেটকার চালককে রক্ষার জন্য রাষ্ট্র দায়িত্ব নেয় না।
তিনি বলেন, অভাবের সুযোগ নিয়ে একজন প্রাইভেটকার চালককে নামমাত্র বেতনের বিনিময়ে কোনো রকম ছুটি ছাড়া দৈনিক ১৪/১৬ ঘণ্টা কাজ করার অমানবিক শর্তে চাকরিতে নেয় মালিকরা। আর দিনের কাজ শেষে পরের দিন কাজে যোগ দেওয়ার নিশ্চয়তা থাকে না, কৃতকাজের মজুরি পাবে কি না তার নিশ্চয়তা থাকে না, চাকরি অবসানে প্রাপ্য সুবিধা আদায় করার জন্য রাষ্ট্র কোনো দায়িত্ব নেয় না। অর্থাৎ রাষ্ট্র অলিখিতভাবে প্রাইভেটকার চালকদের আধুনিক দাস হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে মনে হয়।
বক্তারা আরও বলেন, খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যেও বাজারে দর কষাকষিতে দুর্বলপক্ষ হালকাযান চালকরা নামমাত্র মজুরিতে চাকরি করে মানবেতর জীবনযাপন করছে। চালকের মানসিক চাপমুক্ত জীবন সড়কে শৃঙ্খলার অন্যতম প্রধান শর্ত। তাই অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে প্রাইভেটকার চালকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ এবং শ্রম আইন স্বীকৃত সকল শ্রম অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনায় সঞ্চিত ক্ষোভ আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত করে। সেই পরিস্থিতি নিশ্চয় কারো জন্যই মঙ্গলজনক নয়।
নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রম আইন বা সড়ক পরিবহন আইন থাকা সত্ত্বেও রাষ্ট্র গাড়িচালকদের নিয়োগপত্র আদায় করে দিতে পারে না আবার নিয়োগপত্র-পরিচয়পত্র না থাকার অজুহাতে রাষ্ট্রীয় সুরক্ষা থেকে বঞ্চিত করে। এই দ্বিচারিতা বন্ধ করে রাষ্ট্রীয় যেকোনো ব্যবস্থাপনায় ড্রাইভিং লাইসেন্সের ভিত্তিতে সুরক্ষা দেওয়া এবং পেশাদার লাইসেন্সের সঙ্গে ডোপ টেস্টের মতো হয়রানিমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।
ইউনিয়নের সহ সভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, আজিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT