1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আগামী জুনে খুলে দেওয়া হবে বিআরটি করিডোর : কাজ ৭৯.৯ ভাগ সম্পন্ন

হাসান ইকবাল
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

ঢাকার উত্তরা ও টঙ্গী এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজ ইতোমধ্যে ৭৯.৯ শতাংশ শেষ হয়েছে। এরমধ্যে উড়াল সেতু ও সাড়ে ২০ কিলোমিটার রাস্তার ফিজিক্যাল নির্মাণকাজ ৭৯.২৪ শতাংশ শেষ। এ ধারা অব্যাহত থাকলে আগামী বছরের জুনে চলাচলের জন্য বিআরটি করিডোর খুলে দেওয়া হবে। গতকাল দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বিআরটি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম।
তিনি বলেন, প্রকল্পের মোট নির্মাণকাজ হয়েছে ৭৯.৯ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে চাপ অব্যাহত রাখার পাশাপাশি ঠিকাদারদের তিনটি শর্ত পূরণ করতে বলা হয়েছে। এরমধ্যে রয়েছে ফান্ড ও লোকবলের ঘাটতি দূর করা এবং মেজর সেফটি শতভাগ নিশ্চিত করা। শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত কাজ শুরুর অনুমতি দেওয়া হবে না। তবে শীঘ্রই শর্ত পূরণের পর কাজ শুরু হবে। তিনি বলেন, আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে মেজর কাজগুলো শেষ হবে। বাকি কাজ ২০২৩ সালের মার্চের মধ্যে হবে। জুন নাগাদ প্রকল্পটি চালু করা যাবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ঢাকা বিআরটি কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এম আমানুল্লাহ নুরীর নেতৃত্বে রাজধানীর বিমানবন্দরের বলাকা কার্যালয়ের সামনে থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদফতর, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সেতু কর্তৃপক্ষ, বুয়েটের বিশেষজ্ঞ এবং গাজীপুর সিটি কর্পোরেশনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT