1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু অভিযানে যাচ্ছেন নিশাত মজুমদার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার এবার পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু অভিযানে যাচ্ছেন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে পর্বতারোহী সংগঠন অভিযাত্রী আয়োজিত ‘ওরিয়ন ট্রেন উইথ নিশাত’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নিশাতের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মানাসলু পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এই পর্বতের উচ্চতা আট হাজার ১৬৩ মিটার। হিমালয়ে অবস্থিত এই পর্বত আরোহণের স্বপ্ন পূরণে একের পর এক পর্বতপ্রেমীরা বিভিন্ন সময়ে মানাসলু আরোহণের উদ্যোগ নিয়েছেন। প্রথমবারের মতো একটি জাপানি দল ১৯৫৬ সালের ৯ মে সফলভাবে আরোহণ করে।
নিশাতের সঙ্গে এবার পর্বতারোহী হিসেবে যোগ দিচ্ছেন নবীন প্রজ্ঞা পারমিতা রায়। প্রজ্ঞা ঢাকা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁরা আগামীকাল সোমবার নেপালের উদ্দেশে যাত্রা শুরু করবেন। এরপর কাঠমাণ্ডু থেকে পৌঁছাবেন মানাসলু পর্বতের পাদদেশে বেশিশাহার নামের একটি স্থানে। সেখান থেকে শুরু হবে ট্রেকিং।
প্রজ্ঞা পারমিতা রায় ওই পর্বতের বেইস ক্যাম্প পর্যন্ত আরোহণের মাধ্যমে তাঁর যাত্রা শেষ করে দেশে ফিরে আসবেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘বাঙালি সাধারণ মেয়ে, অথচ দুঃসাহসী কাজ করেন নিশাত। সব প্রতিবন্ধকতা ছুড়ে ফেলে এগিয়ে যাবে সে। আমরা চাই তারা বাংলাদেশের পতাকা পর্বতে ওড়াবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT