বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬০টি বাস থেকে মোট দুই লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল রবিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৩টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১৫টি বাসকে মোট এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রুট ও ফিটনেস ভায়োলেশন, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অন্যান্য অভিযোগে ৪৫টি বাসকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তদারকি করেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক মো. আজিজুল ইসলাম এবং উপপরিচালক মো. হেমায়েত উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply