1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ডিজেলে আগাম কর প্রত্যাহার, কমল আমদানি শুল্কও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ডিজেলের আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ডিজেল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান হ্রাসকৃত শুল্কহারে ডিজেল আমদানি করতে পারবে।
ডিজেল আমদানিতে আগে ৩৪ শতাংশ শুল্ক ছিল। বর্তমানে তা কমে ২৯ শতাংশ করা হলো। এর ফলে বাজারে ডিজেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ৫ আগস্ট সরকার প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করেছে। এক লাফে ডিজেলে ৪২ শতাংশ দাম বেড়ে যাওয়ায় পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন খরচ বেড়েছে। বেড়েছে কৃষি খাতের সেচ বাবদ খরচও। এতে সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহন, কৃষি ও শিল্পসহ সবক্ষেত্রে ব্যয় বেড়েছে। যার প্রভাব পড়েছে জনজীবনে।
হঠাৎ ডিজেলের দাম বাড়ানোর ফলে ব্যবসায়ী, উৎপাদক, বিশেষজ্ঞরা সমালোচনা করছেন। এরপর থেকেই সরকার ডিজেলের দাম কমিয়ে আনার পথ খুঁজছিল। অবশেষে আমদানি পর্যায়ে কর কমানো হলো।
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কর কমানোর ফলে লিটারে ৪ থেকে ৫ টাকা সাশ্রয় হবে। তবে রাজস্ব বোর্ড ইনভয়েসের ওপর কর ধরতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। যদি ইনভয়েসের ওপর কর বসানো হয়, তাহলে ট্যারিফের ওপর থেকে কর কমানোর সুফল পাওয়া যাবে না। এ বিষয়ে জ্বালানি বিভাগ থেকে রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে ইনভয়েসের ওপর করারোপ করা না হয়। তাহলে জনসাধারণ সুফল পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT