1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

গভীর সমুদ্রে ভাসমান ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

চট্টগ্রাম বহির্নোঙরের গভীর সমুদ্র থেকে বাংলাদেশ কোস্টগার্ড ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। এ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিত আজ মঙ্গলবার জানানো হয়, গত ২৫ আগস্ট ‘এমভি কমলা’ নামের ফিশিং ট্রলার চট্টগ্রামের কালুরঘাট এলাকা থেকে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে রওয়ানা হয় এবং ২৭ আগস্ট ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।
এ অবস্থায় আজ বেলা ১টার দিকে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা জাতীয় হেল্পলাইন ৯৯৯-এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে তাদের সংকটের কথা জানায়। বিষয়টি টহলকাজে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়াকে অবগত করা হলে এ জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে দ্রুত ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
আনুমানিক বেলা ৩টা ৫ মিনিটে ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে ফিশিং বোটের মালিকের সঙ্গে যোগাযোগ করে বোট এবং জেলেদের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT