1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চলন্ত বিমানের ককপিটে মারামারি, এয়ার ফ্রান্সের দুই পাইলট বরখাস্ত

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে মারামারির ঘটনায় ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্সের দুই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, গত জুনে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছিল এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজ। উড্ডয়নের কিছু সময় পর সেটির পাইলট ও কো-পাইলটের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেটি মারামারিতে রূপ নেয়। এমনকি পরস্পরের কলার চেপে ধরা, ঘুষি মারার মতো ঘটনাও ঘটে।
শোরগোল শুনে কেবিন ক্রুরা ককপিটে এসে তাদের নিবৃত্ত করেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ না করা পর্যন্ত একজন ক্রু ককপিটে ছিলেন। শেষ পর্যন্ত যাত্রীদের নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি।
ফ্লাইট নিরাপদে অবতরণ করলেও ককপিটে পাইলটদের মারামারির ঘটনা প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে তদন্তে নামে ফ্রান্সের আকাশ পরিষেবাসংক্রান্ত তদন্তকারী প্রতিষ্ঠান বিইএ। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই ফ্লাইটের পাইলট ও কো-পাইলট যেভাবে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন সেটি কোনও গ্রহণযোগ্য আচরণ হতে পারে না। সূত্র: আল জাজিরা, বিবিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT