1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

স্বাধীনতার ৫০ বছরেও পাকা হয়নি যে সড়ক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

খুলনার পাইকগাছার উত্তর দেয়াড়া গ্রামের একমাত্র প্রধান সড়কটি স্বাধীনতার ৫০ বছরেও পাকা বা সংস্কারের উদ্যোগ নেইনি কেউ। প্রায় তিন কিলোমিটার সড়ক পাকা করণের জন্য স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
উপজেলার হরিঢালী ইউনিয়নে অবস্থিত দেয়াড়া গ্রাম। যেখানে তিন শতাধিক লোকের বসবাস। উপজেলার অধিকাংশ এলাকার রাস্তা পাকা বা প্রতিবছর কম বেশি সংস্কার করা হয়। কিন্তু এ সড়কটির দিকে নজর দেয়নি কেউ। বৃষ্টি হলেই রাস্তায় কাদা আর কাদা। যানবাহন ও লোকজনের চলাচল কঠিন হয়ে পড়ে। অসংখ্য লোকের যাতায়ত এ সড়কে। চলাচল করে বিভিন্ন বাহন। স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা বেশি দুর্ভোগের শিকার হয়।
স্থানীয় আলীম বিশ্বাস জানান, সড়কটি অভিভাবকহীন। এ পাকা বা সংস্কারে কারো কোনো মাথাব্যাথা নেই।
হরিঢালী ইউআরএসএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার জানান, বৃষ্টি হলেই এই এলাকার ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে পারে না। তিনি ইউপি চেয়ারম্যানকে বিষয়টি কয়েকবার অবহিত করছেন বলে জানান।
ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বলেন, আমি গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার জন্য মাননীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি। খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, রাস্তাটি দ্রুতই পাকা করণের ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT