1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বাস ভাড়া কমলো কিলোমিটারে ৫ পয়সা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাস ভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লার গণপরিবহনে কিলোমিটার প্রতি ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা করা হয়েছে। গতকাল বুধবার বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এসময় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা তার সঙ্গে ছিলেন। নতুন এই ভাড়া বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকেই কার্যকর হবে।
এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া ২ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কিনা, তা দেখতে বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরাও থাকবেন। কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ পরিচালক (প্রশাসন) আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার (২৯ আগস্ট) রাতে সরকার তেলের দাম সমন্বয় করে। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলে লিটারপ্রতি ৫ টাকা করে দাম কমায় সরকার। এরপরই নতুন করে বাস ভাড়া সমন্বয় করা হলো।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া সমন্বয় করে গত ৬ আগস্ট বিআরটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠকে এই ভাড়া নির্ধারণ করে। যা পরের দিন ৭ আগস্ট থেকে কার্যকর হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT