1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

টয়োটার ব্যাটারি উৎপাদন সক্ষমতা বাড়বে সাত গুণ

ট্রান্সপোর্ট টেকনোলজি রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

৫২৭ কোটি ডলার
বিনিয়োগের ঘোষণা

জাপান ও যুক্তরাষ্ট্রে ৭৩ হাজার কোটি ইয়েন (৫২৭ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে টয়োটা। পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনে মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও সমালোচকরা বলছেন, জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ইভিতে মনোযোগ বাড়াতে অনেক পিছিয়ে রয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে সংস্থাটির বার্ষিক ব্যাটারি উৎপাদন সক্ষমতা বর্তমানের ৬ গিগাওয়াট ঘণ্টা থেকে বেড়ে ৪৬ গিগাওয়াট ঘণ্টায় উন্নীত হবে।
রয়টার্সের খবর অনুসারে, টয়োটার নতুন কারখানা ২০২৪ ও ২০২৬ সালের মধ্যে উৎপাদনে যাবে। এর মাধ্যমে ইভি উৎপাদন সক্ষমতা আরো বাড়ছে এবং সমগ্র দেশ ও অঞ্চলে গ্রাহকদের চাহিদা মেটাতে আরো এক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি। কিছু বিনিয়োগকারী ও পরিবেশগত গোষ্ঠী বলছে, হাইব্রিডের কথা বলে জীবাশ্ম জ্বালানিচালিত ইঞ্জিনকে আঁকড়ে ধরার পরিবর্তে পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত যানবাহন চালুর জন্য প্রতিষ্ঠানগুলোর দ্রুত অগ্রসর হওয়া উচিত।
সর্বশেষ এ ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগ দিল টয়োটা। দেশটি ইভিতে স্থানান্তরিত হতে প্রতিষ্ঠানগুলোকে চাপ দিচ্ছে এবং জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির ব্যবহারকে নিরুৎসাহিত করছে। পাশাপাশি ইভিতে কর ছাড় পাওয়ার যোগ্যতাও কঠোর করছে প্রতিষ্ঠানটি। এর আগে গত সোমবার হোন্ডা মোটর এলজি এনার্জি সলিউশনের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রে ব্যাটারি কারখানা তৈরির ঘোষণা দেয়। দেশটিতে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে প্রতিষ্ঠান দুটি ৪৪০ কোটি ডলার বিনিয়োগ করার কথা জানায়।
টয়োটার সর্বশেষ এ বিনিয়োগ পরিকল্পনা পূর্বের ঘোষিত ৪ লাখ কোটি ইয়েন বিনিয়োগের অংশ। ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বার্ষিক ২৫ লাখ ইউনিট ইভি বিক্রি এবং ব্যাটারি সক্ষমতা ২৮০ গিগাওয়াট ঘণ্টায় উন্নীত করতে এ বিনিয়োগের ঘোষণা দেয়া হয়েছিল। ৭৩ হাজার কোটি ইয়েনের মধ্যে টয়োটা প্রাইম প্লানেট এনার্জি অ্যান্ড সালিউশন এবং অন্যান্য দেশীয় কারখানার সক্ষমতা বাড়াতে প্রায় ৪০ হাজার কোটি ইয়েন বিনিয়োগ করবে। বাকি ৩২ হাজার ৫০০ কোটি ইয়েন উত্তর ক্যারোলাইনায় একটি নতুন ব্যাটারি কারখানায় ব্যয় করা হবে। ২০২৬ সালে মার্কিন কারখানাটিতে উৎপাদন শুরু হবে।
কঠোর পরিবেশগত বিধির মুখে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে ব্যাটারি ও ইভি উৎপাদন বাড়াতে লাখ লাখ ডলার ব্যয় করছে। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪৩ কোটি ডলারে জলবায়ু, স্বাস্থ্যসেবা ও কর বিলে স্বাক্ষর করেছেন। এটি উত্তর আমেরিকার বাইরে সংযোজন করা ইভিগুলোকে কর ছাড়ের অযোগ্য করে দেবে।
গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া ঘোষণা দিয়েছে, ২০৩৫ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিচালিত নতুন গাড়ির বিক্রি নিষিদ্ধ করা হবে। একই পরিকল্পনা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য ওয়াশিংটনও। টয়োটা গত বছর ২০৩০ সালের মধ্যে ইভি উৎপাদন বাড়াতে ৪ লাখ কোটি ইয়েন বিনিয়োগের ঘোষণা দেয়। এ অর্থের অর্ধেক ইভি উৎপাদনের জন্য নির্ধারণ করা হয়েছে। সংস্থাটি আশা করছে, চলতি দশকের শেষ নাগাদ এ ধরনের গাড়ি বিক্রি বার্ষিক ৩৫ লাখ ইউনিটে পৌঁছবে।
এদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি উৎপাদন করতে হিমশিম খাচ্ছে টয়োটা। জুলাইয়ে সংস্থাটির গাড়ি উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। নতুন করে কভিড সংক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ ও ক্রমাগত চিপ ঘাটতি বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির উৎপাদনে প্রতিবন্ধকতা তৈরি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT