1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বাস ভাড়া ৫ পয়সা ভাড়া কমার প্রথম দিনে ৮৪ বাসকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি জায়গায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৯টি ভ্রাম্যমাণ আদালত গতকাল তাদের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের বিপরীতে মোট ৮৪টি মামলায় মোট তিন লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।
বিআরটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।
এদিকে যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেল ডিজেলের দাম কমার বিপরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানো হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। প্রায় কোনো বাসেই কমেনি ভাড়া। দু’দিন আগেও বাসে যে ভাড়া নেওয়া হতো এখনো একই ভাড়া নেওয়া হচ্ছে।যাত্রীরা বলছেন, যেখানে কিলোমিটার হিসাব করে বাসের ভাড়া নেওয়া হয় না, সেখানে পাঁচ পয়সা ভাড়া কমানোর কোনো মানে নেই।
যদিও বাস কন্ডাক্টরদের সঙ্গে কথা হলে তারা জানান, পাঁচ পয়সা ভাড়া কমাতে ২০ কিলোমিটার পথে এক টাকা ভাড়া কমেছে। যে যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যাবে তার জন্যই এক টাকা ভাড়া কমবে। সেই টাকা ভাংতি পাওয়াও কঠিন। আর বেশির ভাগ যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যায় না। সে ক্ষেত্রে তাদের তো পয়সা হিসাব করে ভাড়া কম রাখা সম্ভব না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT