অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১৬ বাসকে ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে ১৪ জায়গায় ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযানে এমন জরিমানা করা হয়। এ ছাড়া ‘রুটভায়োলেশন’ বা রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৪২টি বাসের বিরুদ্ধে ৪২ মামলায় এক লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিআরটিএর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম, সচিব এ টি এম কামরুল ইসলাম, পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।
Leave a Reply