1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

যুক্তরাষ্ট্রে বিমান ক্রাশ করানোর হুমকি পাইলটের, অতঃপর অবতরণ

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রে ছোট বিমানের একজন পাইলট মিসিসিপির ওয়ালমার্ট শপিং সেন্টারে বিমান ক্রাশ করানোর হুমকি দেন। কিন্তু কোনো রকম দুর্ঘটনা ছাড়াই বিমানটি অবতরণ করেছে। হুমকিদাতা পাইলটকে কাস্টডিতে নেওয়া হয়েছে।মিসিসিপির গভর্নর তেত রিভস এক টুইটবার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিস্থিতির সমাধান হয়েছে এবং কেউই আহত হয়নি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ঘটনায় জড়িত পাইলটের নাম বা পরিচয় জানানো হয়নি। টিপেলো শহরের ওপর ছোট বিমানটি উন্মত্তভাবে দীর্ঘ পাঁচ ঘণ্টা উড্ডয়ন করে।
এর আগে ওই পাইলট যুক্তরাষ্ট্রের জরুরি সেবা ৯১১- এ কল করে ওয়ালমার্ট সেন্টারে বিমান ক্রাশ করানোর হুমকি দেন। এরপর ওয়ালমার্টের দোকান এবং পাশ্ববর্তী গ্যাস স্টেশন খালি করা হয়।
লোকজনদের দূরে সরে যেতে সতর্ক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিচক্রাফট কিং এয়ার সি৯০এ নামে ১১ আসনের বিমানটি চুরি করা হয়। যে পাইলট বিমানটি বিধ্বস্ত (ক্রাশ) করানোর হুমকি দেন তিনি স্থানীয় বিমানবন্দরের চাকরিজীবী কিনা তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলো তদন্তে নেমেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT