1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কুমিল্লায় দুই দিনে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লার সদর দক্ষিণ ও লাকসামে ট্রেনে কাটা পড়ে গত দুই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন আজ সোমবার বিকালে লাকসাম জংশন স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাতনামা ব্যক্তি (৫৩) রেল লাইন পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের চাকার সঙ্গে আটকে যায়। ট্রেন থামলে লাকসাম জংশনের রেলওয়ের স্যানেটারি কার্যালয়ের সামনে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ব্যক্তি রেলওয়ে জংশনের নিরাপত্তা বাহিনীর কার্যালয়ের সামনে দিয়ে রেললাইন পার হতে গিয়ে এ দুঘটনার শিকার হয়। এদিকে রবিবার দিবাগত রাতে ট্রেনে কাটা পড়ে লাকসামের আজগরা ইউনিয়নের কোমড্ডা গ্রামে অজ্ঞাতনামা এক যুবক (৩০) নিহত হন। লাকসাম রেলওয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এছাড়া রবিবার সন্ধ্যায় লাকসাম-ঢাকা রেললাইনের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে মোঃ শহীদ মিজি (৬২) নামে এক বৃদ্ধ নিহত হন।
ওই বৃদ্ধ চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দি এলাকার মৃত রমজান আলী মিজির ছেলে। সোমবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।
লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক শহীদের রহমান ও উপপরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর জানান, তিনজনের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT